শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক নাশকতা: নুসরাত চীনের ভাইস প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হিটলারের মত মানুষ গণহত্যা করে পালিয়ে যাওয়া,, আ,লীগ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক দেশে সরকারি দপ্তরের ৫ লাখ ২১ হাজার শুন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেবে সরকার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের ফজিলত সাভারে হেলমেট পরা কথিত শ্রমিকরা বিভিন্ন কাজে যোগ দেওয়া গার্মেন্টসে ও পুলিশের ওপর হামলা চালিয়েছে

ভারতে ইসির পদত্যাগের দাবীর আন্দোলন ফুঁসে উঠেছে, বিরোধী দলের প্রথম সারির নেতাদের আটক

মুক্ত আকাশ ডেস্ক / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

আজ (১০ অক্টোবর) শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডে দলের নেতাদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। আম আদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে লোধি এস্টেটে তার বাসভবনের বাইরে থেকে আটক করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। অপরদিকে দিল্লি হাট এলাকায় নির্ধারিত বিক্ষোভের আগে আইসার সভাপতি নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টি ও কয়েকটি বামপন্থী সংগঠন শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। তবে পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার সময় দিল্লিতে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে রক্তাক্ত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সাফদারজং ফ্লাইওভারের কাছে একটি বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার জন্য পুলিশের গাড়ি থামাতে অনুরোধ জানান সহ-বিক্ষোভকারীরা। তার মাথার ক্ষত থেকে প্রচুর রক্ত ঝরছিল।

বিক্ষোভ ঘিরে এর আগে দিল্লির বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষকে আটক করেছে পুলিশ। যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...