রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিমকে সিটিএসবিতে বদলির পর, এবার বদলি করা হয়েছে খুলনায়! বরগুনায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির প্রতিবাদে প্রথমে মানববন্ধন, এর পর হামলা! ভারতে ইসির পদত্যাগের দাবীর আন্দোলন ফুঁসে উঠেছে, বিরোধী দলের প্রথম সারির নেতাদের আটক আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহে কোন সমস্যা হবেনা: খাদ্যমন্ত্রী গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১৬৩১ দিল্লিতে আন্দোলনকারীদের চলছে ব্যাপক সংঘর্ষ, মমতা, অভিজিৎ সহ শীর্ষ নেতাদের গ্রেফতার শেখ হাসিনাকে আশ্রয় ও প্রশ্রয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে বড় বাধা: মুশফিক তেলাপোকা পার্টির বিক্ষোভকে ঘিরে, ইন্টারনেট সেবা বন্ধ, ব্যাপক ধরপাকড় আমি গ্রেপ্তারের জন্য প্রস্তুত,ককরোচ পার্টির নেতা অভিজিৎ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১৩০০

বরগুনায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির প্রতিবাদে প্রথমে মানববন্ধন, এর পর হামলা!

মুক্ত আকাশ ডেস্ক / ৮১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম আফরোজের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ (১০ অক্টোবর) শনিবার বেলা ১২টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের ভেতরে ৮ থেকে ১০ জনের একটি দল এ হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় আফরোজকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার আবাসিক মেডিকেল অফিসার রাখাল চন্দ্র বিশ্বাস জানান, আফরোজের শরীরে রক্তাক্ত জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, আহত আফরোজের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে পাথরঘাটা শহরের গোল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। এ মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে আফরোজের ওপর হামলা হয়।

আহত আফরোজ জানান, পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সোর্স ইশা ও ইউনুস হাওলাদারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কোস্ট গার্ডের সোর্স মো. ইশা বিভিন্ন সময় নিরীহ লোকজনদের মাদক দিয়ে ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে বিভিন্ন সময় তিনি (আফরোজ) প্রতিবাদ করলে তার ওপরে ক্ষিপ্ত হয়ে এই হামলা করেছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রিকশাচালক মিজানুর রহমান জানান, তিনি একজন যাত্রী নিয়ে পাথরঘাটা উপজেলা পরিষদে যান। তার সামনেই আট ৮ থেকে ১০ জন আফরোজকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে ব্যাপক মারধর করে। এক সময় আফরোজ অচেতন হয়ে ফ্লোরে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযুক্ত হামলাকারীদের মধ্যে ইউনুস এবং এনামুল হক জানান, সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে (শনিবার) সকাল দশটার সময় সদর ইউনিয়নের লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আমরা সেখানে বক্তব্য দিয়েছি। এরপর সবাই বাড়ি চলে গেছে। আফরোজকে কে বা কারা মেরেছে এ ব্যাপারে আমরা কিছুই জানি না।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...