সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শরীফ হায়দার শিবলু: চট্টগ্রাম নগরীর সিএমপির খুলশী থানার ওসি আব্দুর রহিমকে এবার সিটিএসবি থেকে বদলি করা হয়েছে খুলনায়।
গতকাল বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে থেকে তার এই বদলির আদেশ জারি করা হয়।
এদিকে খুলশী থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দোসর হিসাবে একাধিক মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ আদালতে মামলা পর্যন্ত পর্যন্ত করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন।

ওসি রহিম খুলশী থানায় দায়িত্ব পালনকালে, খুলশী থানার বিভিন্ন জায়গায়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করলেও তাদের গ্রেফতার না করে, উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার অভিযোগ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সর্বশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনে স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিলের উপস্থিতির অভিযোগ তুলে, কিছু অনলাইন গণমাধ্যমের সহযোগিতায় ভারপ্রাপ্ত মেয়র ডা. শাহাদত হোসেনকে বিতর্কিত করতে মন গড়া সংবাদ পরিবেশন করিয়েছে ওসি রহিম, এবং ওসি রহিমের পক্ষ নিয়ে নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারী ছাত্রলীগ ক্যাডার নুরুল আজিম রনি সহ আ,লীগের বিভিন্ন পেজ থেকে পোস্ট দেওয়া হয়।
২০২২ সালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় দায়িত্ব পালনকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীতে অসহায় দুস্তদের মধ্যে বিতরণের জন্য খিচুড়ি পাতিল সহ তুলে নেওয়ার অভিযোগও রয়েছে ওসি রহিমের বিরুদ্ধে।
তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অনেকে নাম প্রকাশ না শর্তে এই প্রতিবেদককে বলেন, দলীয় গ্রুপিং টা কাজে লাগিয়ে, বিএনপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে, সারাদেশের থানা ও ইউনিয়ন পর্যন্ত নিজেদের একক অধিপত্য বিস্তার করতে, বিএনপির এক গ্রুপের নেতাকর্মীদের দমানোর জন্য, অন্য গ্রুপের সিনিয়র নেতারাই, টাকা পয়সা ও সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের মনোনীত এসব পুলিশ সদস্যদেরকে নিজ থানায় আনতে তদবির করে, যার সাথে জড়িত আছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা থেকে থানার নেতা পর্যন্ত!
এবং বিএনপির দায়িত্বপ্রাপ্ত এসব নেতাদের একক অধিপত্য বিস্তারের ঘটনায় ফ্যাসিবাদের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সুযোগটিকে কাজে লাগাচ্ছে!
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...