বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজধানীর বিভিন্ন থানা এলাকার অভিযানে গ্রেফতার ৫১৮ খুলশীর বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল ও পুলিশ সদস্য সহ গ্রেফতার ৪ মাগুরায় পৌর যুবদলের আহ্বায়ককে গুলি করে হত্যা সুবিধাভোগী ও হাইব্রিডদের উত্থানের প্রধান টার্গেটে, ১৭ বছর রাজপথের ত্যাগীরা! মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অতিরিক্ত ডিআইজি জহিরের বাসার অভিযানে মাদক সহ গ্রেফতার ৮৪ জ্বালানি সংকট কাটিয়ে অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী ইসলামে হিন্দুধর্মের উৎসব ও আমাদের তরুণ সমাজ গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪৮ সৌদি আরবে নিয়মিত হুতি বিদ্রোহীর হামলায় ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল

খুলশীর বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল ও পুলিশ সদস্য সহ গ্রেফতার ৪

মুক্ত আকাশ ডেস্ক / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও ডাকাতি মামলার চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় ছিনতাই হওয়া ১টি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২টিসহ মোট ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে বান্দরবান জেলা পুলিশ বাহিনীতে কর্মরত একজন পুলিশ সদস্য ও রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ কাঞ্চনা এলাকার অনিক দাশ (২৭), বায়েজিদ বোস্তামী থানার ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ (৩৯), ফটিকছড়ি থানার মহিউদ্দিন সেলিম (৫২) এবং হালিশহর থানার ফইল্লাতলী বাজার এলাকার মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ড (৩৮)। এর মধ্যে অনিক দাশ বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।

আটককৃতদের নামে থানায় প্রশাসনের দায়েরে করা মামলার এজাহার সূত্রে জানাজায়, গত ১৬ অক্টোবর রাতে বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা মারুফুর রহমান অপু (২২) তার বন্ধুদের নিয়ে ৩টি মোটরসাইকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ১৭ অক্টোবর রাত আনুমানিক ১:৩০ ঘটিকার সময় খুলশী থানার ফয়েজলেক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মেরুন রঙের প্রাইভেট কার ও ২টি মোটরসাইকেল তাদের গতিরোধ করে।

গাড়িতে থাকা আসামিরা ভুক্তভোগী মারুফুরকে মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেট কারে তুলে নেয় এবং তার অন-টেস্ট ইয়ামাহা R15 R2M মডেলের প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে মারুফুরকে শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় নিয়ে তার ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

অনিকের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিটাক বাজার এলাকা থেকে ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ও মহিউদ্দিন সেলিমকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়তলী ফইল্লাতলী বাজার এলাকার একটি গ্যারেজ থেকে ২০ অক্টোবর ভোর ৪:৩০ মিনিটে লুন্ঠিত বাইকটি উদ্ধারসহ চক্রের আরেক সদস্য ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ডকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের নামে খুলশী থানায় ফৌজদারী আইনে ২টি দায়েরকৃত মামলার ধারা, ৩৬৫/৩৯৫/৩৯৭/৪১২ ধারায় একটি মামলা (মামলা নং- ২৯, তারিখ: ২০ অক্টোবর ২০২৬; জি আর নং- ২৪৪) রজু করা হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন, মুক্তআকাশ২৪.কমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধতন কর্মকর্তা সালে আলোচনা সাপেক্ষে বিশেষ অভিযান চালিয়ে এসব অপরাধীকে লুণ্ঠিত মালামাল সহ গ্রেফতার করা হয়, অপরাধীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন সব ধরনের পদক্ষেপ নিবে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার সেকেন্ড অফিসার নাসিম জানায়, অপরাধী চক্র যতই শক্তিশালী হোক, দায়িত্বের জায়গা থেকে প্রশাসন নিজ গতিতে কার যাবে, জনগণ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আপনার মন্তব্য প্রদান করুন...