বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজধানীর বিভিন্ন থানা এলাকার অভিযানে গ্রেফতার ৫১৮ খুলশীর বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল ও পুলিশ সদস্য সহ গ্রেফতার ৪ মাগুরায় পৌর যুবদলের আহ্বায়ককে গুলি করে হত্যা সুবিধাভোগী ও হাইব্রিডদের উত্থানের প্রধান টার্গেটে, ১৭ বছর রাজপথের ত্যাগীরা! মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অতিরিক্ত ডিআইজি জহিরের বাসার অভিযানে মাদক সহ গ্রেফতার ৮৪ জ্বালানি সংকট কাটিয়ে অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী ইসলামে হিন্দুধর্মের উৎসব ও আমাদের তরুণ সমাজ গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪৮ সৌদি আরবে নিয়মিত হুতি বিদ্রোহীর হামলায় ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল

রাজধানীর বিভিন্ন থানা এলাকার অভিযানে গ্রেফতার ৫১৮

মুক্ত আকাশ ডেস্ক / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।

আজ (২১ অক্টোবর) বুধবার ডিএমপির মিডিয়া সেল থেকে, পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বিভাগে ১৪৮ জন, তেজগাঁও বিভাগে ৯৩ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, রমনা বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি বিভাগের অভিযানে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ১ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...