মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শরীফ হায়দার শিবলু: শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবে, এমন একটা মিথ্যা তথ্য প্রকাশ করেছে ভারতের কলকাতা ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যম, ফ্যাসিস্ট হাসিনা দেশে ফেরা নিয়ে ভারতীয় যেসব গণমাধ্যম সংবাদ প্রকাশ করে আসছে, সেসব গণমাধ্যমের নুন্যতম পাবলিক রেসপন্স পায়না নিজ দেশে, এমন সব গুজব ছড়ানো ভারতীয় গণমাধ্যমে টাকার বিনিময়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তৎপর রয়েছে।
২৪ সালের গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার ৫ আগষ্টের পর কোন ধরনের বক্তব্য দেওয়া বা জনসম্মুখে না আসলে, দেশ থেকে পলাতক নেতারা বিপুল পরিমান অর্থের মাধ্যমে ভারতীয় কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আসছে আপা আসবে ডিসেম্বরে!
হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার প্রথম তথ্যটি প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, তা একটি ভয়েস রেকর্ডের মাধ্যমে, যা রয়টার্স মনে করেছিল এটা শেখ হাসিনার ভয়েস, তবে পরবর্তীতে আসল ও নকল তথ্য সনাক্তকারী ফ্যাক্ট-চেকিং ও আরও কয়েকটি সংস্থা ভয়েস টিকে এডিট করা হিসাবে সনাক্ত করে।
এদিকে ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে গত কয়েকদিনের হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ সহ সারাদেশে সংহিতা’য় নড়েচড়ে বসেছে, জাতিসংঘ সহ আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন সংস্থা।
তারপরও পলাতক ও দণ্ডিত আ,লীগের নেতারা টাকার বিনিময়ে দেশে ও ভারতীয় কিছু গণমাধ্যম দিয়ে দেশকে অস্থিতিশীল করতে ভুয়া ও গুজব তথ্য প্রকাশ করে আসছে!
কিন্ত হাসিনা দেশে ফেরার বিষয়টি নিয়ে, তার পরিবার বা তার ছেলে সজিব ওয়াজেদ জয় কোন বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য শেয়ার না করলে, বিগত ১৭ বছর দেশের হাজার কোটি টাকা লোপাটকারী নেতারা দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নিজেদের সম্পদ রক্ষা করার জন্যে অথবা কৌশল ও দেশেকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত।
আজ (২৪ নভেম্বর) মঙ্গলবার ভারতীয় কিছু গণমাধ্যম আবারও গুজব তথ্য প্রকাশ করে প্রতিবেদনে উল্লেখ করেছে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরবে!
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...