বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টঙ্গীতে কথিত শ্রমিক বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবে! গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার অনুসারীরা দেশ জুড়ে চালাচ্ছে সহিংসতা শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে মিরপুর ১ নম্বরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাস ও ভোরে ঝুটবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে

বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুক্ত আকাশ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

গতকাল (২৪ নভেম্বর) মঙ্গলবার  পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি বিদেশে পালিয়ে থাকলে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান পাঠানোর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।

তিনি বলেন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আপনার মন্তব্য প্রদান করুন...