শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট আ,লীগের সাথে যোগাযোগ রাখায় সার্জেন্ট বহিষ্কার! আখাউড়া দিয়ে হাসিনা অনুপ্রবেশের সংবাদে সীমান্তে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ বাংলাদেশ সহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্পের! বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টঙ্গীতে কথিত শ্রমিক বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবে! গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার অনুসারীরা দেশ জুড়ে চালাচ্ছে সহিংসতা শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে মিরপুর ১ নম্বরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আখাউড়া দিয়ে হাসিনা অনুপ্রবেশের সংবাদে সীমান্তে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

মুক্ত আকাশ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে দেশে পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অনুপ্রবেশের খবর পেয়ে বিক্ষোভ ফেটে পড়ে স্থানীয়রা, এবং ক্ষমতাশীন দল বিএনপির নেতাকর্মীরা সহ জড়ো হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আখাউড়া স্থলবন্দরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

তাদের দাবি, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি দিয়ে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের একটি দল নাশকতা করার জন্য দেশে ঢোকার চেষ্টা করছে- এমন খবর পেয়ে তারা এই বিক্ষোভের আয়োজন করেছেন।

আজ (২৫ নভেম্বর) বুধবার বিকালে আখাউড়া স্থলবন্দর চত্বরে তারা এই বিক্ষোভ করেছেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দাবি করেন, আমরা খবর পেয়েছি, তিন উপজেলার যেকোনো একটি সীমান্ত দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশের চেষ্টা করছে।

সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, বুধবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছেছে। দলটির নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রতিনিধি দলে পাঁচ থেকে সাত জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

শেষ খবর পাওয়ার পর বিকালে আখাউড়া উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্থলবন্দরে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত রয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...