শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট আ,লীগের সাথে যোগাযোগ রাখায় সার্জেন্ট বহিষ্কার! আখাউড়া দিয়ে হাসিনা অনুপ্রবেশের সংবাদে সীমান্তে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ বাংলাদেশ সহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্পের! বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টঙ্গীতে কথিত শ্রমিক বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবে! গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার অনুসারীরা দেশ জুড়ে চালাচ্ছে সহিংসতা শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে মিরপুর ১ নম্বরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বাংলাদেশ সহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্পের!

মুক্ত আকাশ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত এক তদন্তের ভিত্তিতে এই শুল্ক প্রস্তাব করা হতে পারে। বুধবারই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন, এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স।

তালিকাভুক্ত ১৬টি দেশ ও জোট হলো বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ১১ই মার্চ এই তদন্ত শুরু করেছিল ইউএসটিআর। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ নিজস্ব শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দেয়ায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব হয়ে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেয়ার পর তার বিকল্প হিসেবেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানায়, প্রতিটি দেশের জন্য আলাদা শুল্কহার নির্ধারণ করা হবে, যদিও মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক না-ও বসতে পারে। এছাড়া চূড়ান্ত বাণিজ্য চুক্তি থাকা দেশগুলোর ক্ষেত্রে নির্ধারিত শুল্কসীমা বজায় রাখতে পারে ওয়াশিংটন।

এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ সীমা রয়েছে। চীনের সাথে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত নতুন শুল্ক আরোপে বিরতি থাকায় ২০ শতাংশ সীমা বহাল থাকতে পারে, তবে মেয়াদ শেষ হলে তা বাড়তে পারে। তবে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো পণ্য নতুন শুল্কের বাইরে থাকতে পারে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আপনার মন্তব্য প্রদান করুন...