শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট আ,লীগের সাথে যোগাযোগ রাখায় সার্জেন্ট বহিষ্কার! আখাউড়া দিয়ে হাসিনা অনুপ্রবেশের সংবাদে সীমান্তে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ বাংলাদেশ সহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্পের! বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টঙ্গীতে কথিত শ্রমিক বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবে! গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার অনুসারীরা দেশ জুড়ে চালাচ্ছে সহিংসতা শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে মিরপুর ১ নম্বরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ফ্যাসিস্ট আ,লীগের সাথে যোগাযোগ রাখায় সার্জেন্ট বহিষ্কার!

মুক্ত আকাশ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম: কার্যক্রম নিষিদ্ধ পতিত আ,লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগের অভিযোগ ওঠায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত সার্জেন্ট পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে, বহিস্কৃত পুলিশের ঐ সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম।

আজ (২৫ নভেম্বর) বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বহিস্কৃত পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগে সম্পৃক্ততা কিনা জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তার বা হেফাজতে নেয়া হয়েছে কিনা জানতে চাইলেও তিনি বলেন, বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার নয়।

জানা গেছে সার্জেন্ট মুজাহিদ সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত। ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার গোপন যোগাযোগের অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার হাসান শওকত আলী গণমাধ্যমকে বলেন, দোষী পুলিশ সদস্য রাষ্ট্র বিরোধী অপকর্মে জড়িত থাকার প্রমাণ পেলে কতৃপক্ষ দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা হতে পারে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আপনার মন্তব্য প্রদান করুন...