মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবে! গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার অনুসারীরা দেশ জুড়ে চালাচ্ছে সহিংসতা শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে মিরপুর ১ নম্বরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাস ও ভোরে ঝুটবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে গোপালগঞ্জে অস্ত্র প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেওয়ায় ব্যাক্তি ছাত্রদল কর্মী! জন্মদিনে শিশুদের আবদার করা খেলার সামগ্রী উপহার দিলেন: প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১৩০০

মুক্ত আকাশ ডেস্ক / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন সনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০০ জন।

আজ (৯ অক্টোবর) শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনায় চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম ৯ দিনে মারা গেছে ৫০ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩০০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ৩৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ জন।

ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন রোগী ভর্তি হয়েছে খুলনা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১, রংপুরে ছয় ও সিলেট বিভাগে তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...