রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
খুলনা – মাওয়া মহাসড়কে বিএনপি, আ,লীগ মুখোমুখি, পুলিশের ফাঁকা গুলি বর্ষণ ফ্যাসিস্ট আ,লীগের সাথে যোগাযোগ রাখায় সার্জেন্ট বহিষ্কার! আখাউড়া দিয়ে হাসিনা অনুপ্রবেশের সংবাদে সীমান্তে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ বাংলাদেশ সহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্পের! বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টঙ্গীতে কথিত শ্রমিক বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবে! গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার অনুসারীরা দেশ জুড়ে চালাচ্ছে সহিংসতা শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে

খুলনা – মাওয়া মহাসড়কে বিএনপি, আ,লীগ মুখোমুখি, পুলিশের ফাঁকা গুলি বর্ষণ

মুক্ত আকাশ ডেস্ক / ২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর গোপালগঞ্জ অংশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং বাগেরহাট অংশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মুখোমুখি অবস্থান থাকলেও এখনো কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে

আজ (২৮ নভেম্বর) শনিবার সন্ধ্যায় মধুমতী নদীর ওপর অবস্থিত আবুল খায়ের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের একটি মিছিল দেশীয় লাঠিসোঁটা নিয়ে মোল্লাহাটের দিকে এলে নদীর এপারে অবস্থান নেয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সর্বশেষ খবর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু বলেন, ‘আমাদের লোকজন প্রস্তুত রয়েছে, যাতে আওয়ামী সন্ত্রাসীরা মোল্লাহাট উপজেলায় এপারে ঢুকতে না পারে। আমাদের নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে, যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সর্বশেষ খবর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু বলেন, ‘আমাদের লোকজন প্রস্তুত রয়েছে, যাতে আওয়ামী সন্ত্রাসীরা মোল্লাহাট উপজেলায় এপারে ঢুকতে না পারে। আমাদের নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে, যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ সরে গেছে। পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ সরে গেছে। পুলিশ মোতায়েন করা রয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...