রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ৩০ হাজার টাকা বেতন, মিরপুরে আজও শ্রমিক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ চলছে বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে আ,লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে: মির্জা আব্বাস মাগুরায় পরিক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে ২ শিক্ষার্থী ডিজে পার্টি ও মাদক সহ ৮৪ জনকে গ্রেফতারের ঘটনায় সেই অভিযুক্ত ডিআইজি বরখাস্ত ১৩ বছরের শিশু ধর্ষণের ২ বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ আশুলিয়ায় পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনায় ১৩ কারখানা ছুটি ঘোষণা, বাড়তে পারে কারখানার সংখ্যা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে বিপুলসংখ্যক ইয়াবা সহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মুক্ত আকাশ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা চালিয়েছেন পোশাকশ্রমিকেরা। রোববার দুপুর ১২ টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এদিন সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে সহিংসতা ও অবরোধের ঘটনা ঘটে। এতে মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ ও ঢাকামুখী হাজার হাজার যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল এবং ফাঁকা গুলি নিক্ষেপ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

 

শিল্প পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জানমালের নিরাপত্তায় চন্দ্রা ও সফিপুর এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

হাইওয়ে ও জেলা ট্রাফিক পুলিশ জানায়, মহাসড়ক সচল করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে চন্দ্রা ত্রিমোড় ও সফিপুর এলাকায় শ্রমিকদের অবস্থান থাকায় যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

আপনার মন্তব্য প্রদান করুন...