রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ৩০ হাজার টাকা বেতন, মিরপুরে আজও শ্রমিক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ চলছে বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে আ,লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে: মির্জা আব্বাস মাগুরায় পরিক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে ২ শিক্ষার্থী ডিজে পার্টি ও মাদক সহ ৮৪ জনকে গ্রেফতারের ঘটনায় সেই অভিযুক্ত ডিআইজি বরখাস্ত ১৩ বছরের শিশু ধর্ষণের ২ বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ আশুলিয়ায় পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনায় ১৩ কারখানা ছুটি ঘোষণা, বাড়তে পারে কারখানার সংখ্যা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে বিপুলসংখ্যক ইয়াবা সহ ২ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় পরিক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে ২ শিক্ষার্থী

মুক্ত আকাশ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: মাগুরায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পেয়ে বাপ্পী বিশ্বাস ও অনন্যা শিকদার নামে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আজ (৩১ অক্টোবর) শনিবার সকালে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফল জানার পর নিজ নিজ বাড়িতে তারা আত্মহত্যা করেন। একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বাপ্পী বিশ্বাস মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার শফিকুল ইসলাম বিশ্বাসের ছেলে। তিনি বুনাগাতী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন তারা।

একই ইউনিয়নে অনন্যা শিকদার একই ইউনিয়নের নতুন গ্রামের মৃত অনীল শিকদারের মেয়ে। তিনি কুল্লিয়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দুই শিক্ষার্থী নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল সংগ্রহ করে। ফলাফলে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর তারা মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে নিজ নিজ বাড়িতে আত্মহত্যা করেন তারা।

হঠাৎ করে দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে পরিবারগুলোতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনায় সত্যতা নিশ্চিত করে মাগরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ মুক্তআকাশ২৪.কমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে, ঘটনায় পৃথক ২,টি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...