বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার বিষয় নিয়ে এবার মুখ খুললেন ফ্যাসিস্ট সরকারের আমলে দেশত্যাগে বাধ্য করা একুশে টিভির সাবেক অনুসন্ধানী সাংবাদিক ড. কনক সরওয়ার।
আজ (৩ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৩টার সময় ড. কনক সরওয়ারের ভেরিফাই ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে এমন মন্তব্য করেন।
ড. কনক সরওয়ারের ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে দেশে ভিতর বিভিন্ন স্থানে যাওয়ায় সময় বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার ও বিদেশ ভ্রমণে দেশের সব ধরনের বিমান পরিহার করে বাহিরের দেশের বিমানে সফর করার জন্য বলেন।
ড. কনক সরওয়ারের দেওয়া ফেসবুক পোস্টটি পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো।
প্রধানমন্ত্রী, বিদেশ ভ্রমণে বাংলাদেশ বিমানে চড়বেন না! দেশের মধ্যে অভ্যন্তরীন সফরে ফ্লাইটে না যেয়ে সামরিক হেলিকপ্টার ব্যবহার করুন।
বাসে চলাচল বাদ দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্র নির্ধারিত গাড়ি এবং এসএসএফ প্রটোকল সম্পূর্ণ অনুসরণ করুন।
মন্ত্রী-এমপি-উপদেষ্টা-বিশেষ সহকারী এবং নেতা-ফেতাদের ঘুষ-দুর্নীতি-ধান্দাবাজি, টাকা কামানো -টাকা পাচার সবই চলছে…?
খামাখা হেলিকপ্টার আর গাড়ির তেল বাঁচাতে নিজের জীবনের আজাইরা ঝুঁকি নিয়েন না…!
একটি অ-সংবিধিবদ্ধ সতর্কীকরণ! বুঝলে বুঝপাতা না হলে তেজপাতা।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...