রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
চট্টগ্রাম: সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ১৮০০(এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
আজ (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা মৌলভীবাজার মোড় সংলগ্ন ফুলকলি আউটলেট এর ভিতরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে, মোঃ বখতিয়ার উদ্দিন(৪৫),পিতা-আব্দুল শুক্কুর, মাতা-তাহেরা বেগম, সাং-পূর্ব চরণদ্বীপ (শবতী বাপের বাড়ি), ৭নং ওয়ার্ড, চরণদ্বীপ ইউপি, ডাকঘর-ফকিরহাট। ও মনসুর উদ্দিন শাহেদ (৩৫),পিতা-মৃত মোঃ জালাল আহম্মদ, মাতা-নুর জাহান বেগম, সাং-শ্রীপুর খরণদ্বীপ (রমজু সওদাগরের বাড়ি),২নং ওয়ার্ড, খরণদ্বীপ ইউপি, উভয়থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম
এসময় গ্রেফতারকৃত আসামী দ্বয়ের দখল ও হেফাজত হতে ১৮০০(এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের মাদক আইনে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়োছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...