রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: ত্রিশ হাজার টাকা বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকেরা।
আজ (৩১ অক্টোবর) শনিবার দুপুরে এ সড়ক অবরোধ করে তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এ তথ্য জনানো হয়েছে।
ফেসবুক পেজে বলা হয়, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের কারনে ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
সবাইকে সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ জানিয়ে আরও বলা হয়, ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...