রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ৩০ হাজার টাকা বেতন, মিরপুরে আজও শ্রমিক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ চলছে বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে আ,লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে: মির্জা আব্বাস মাগুরায় পরিক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে ২ শিক্ষার্থী ডিজে পার্টি ও মাদক সহ ৮৪ জনকে গ্রেফতারের ঘটনায় সেই অভিযুক্ত ডিআইজি বরখাস্ত ১৩ বছরের শিশু ধর্ষণের ২ বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ আশুলিয়ায় পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনায় ১৩ কারখানা ছুটি ঘোষণা, বাড়তে পারে কারখানার সংখ্যা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে বিপুলসংখ্যক ইয়াবা সহ ২ মাদক কারবারি গ্রেফতার

বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে আ,লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে: মির্জা আব্বাস

মুক্ত আকাশ ডেস্ক / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: বিএনপির কিছু লোক টাকার বিনিময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপির সাথে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন।

গতকাল (৩১ অক্টোবর) শনিবার রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাআল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে।

ভারতে অবস্থানরত কিছু আওয়ামী লীগ নেতার দেশে ফেরার গুঞ্জন নিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা- বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো আমাদের বন্ধু হতে পারে না। খুব সাবধানে কাজ করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ গায়ের রং বদলাতে চাইলে দল তাদের কোনো ছাড় দেবে না।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা রাজনীতি করুন। কিন্তু অপকর্ম করলে বিএনপি নেতা-কর্মীরা তা হাত গুটিয়ে বসে দেখবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

এসময় দেশের কল্যাণে বিরোধীদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...