রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ৩০ হাজার টাকা বেতন, মিরপুরে আজও শ্রমিক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ চলছে বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে আ,লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে: মির্জা আব্বাস মাগুরায় পরিক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে ২ শিক্ষার্থী ডিজে পার্টি ও মাদক সহ ৮৪ জনকে গ্রেফতারের ঘটনায় সেই অভিযুক্ত ডিআইজি বরখাস্ত ১৩ বছরের শিশু ধর্ষণের ২ বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ আশুলিয়ায় পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনায় ১৩ কারখানা ছুটি ঘোষণা, বাড়তে পারে কারখানার সংখ্যা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে বিপুলসংখ্যক ইয়াবা সহ ২ মাদক কারবারি গ্রেফতার

৩০ হাজার টাকা বেতন, মিরপুরে আজও শ্রমিক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ চলছে

মুক্ত আকাশ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ (১ নভেম্বর) রবিবার সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে এই সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সম্পর্কে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

এদিকে পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণের জন্য ইতোমধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। তবুও শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।

অন্যদিকে গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের সাথে সংঘবদ্ধ হয়ে নাশকতা পরিকল্পনাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার গোয়েন্দা তথ্য থাকায়, গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি নামিয়েছে সরকার।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...