বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সাভারে হেলমেট পরা কথিত শ্রমিকরা বিভিন্ন কাজে যোগ দেওয়া গার্মেন্টসে ও পুলিশের ওপর হামলা চালিয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিদেশ ভ্রমণে দেশের বিমান বাদ দিয়ে বিদেশি বিমানে সফর করুন: কনক সরওয়ার আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে, সড়ক অবরোধ, লুটপাট অগ্নিসংযোগ রাধানীর মিরপুরে শ্রমিক নামধারী দুর্বৃত্তদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে মাস না যেতেই আবারও এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার! গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ৩০ হাজার টাকা বেতন, মিরপুরে আজও শ্রমিক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ চলছে বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে আ,লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে: মির্জা আব্বাস মাগুরায় পরিক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে ২ শিক্ষার্থী ডিজে পার্টি ও মাদক সহ ৮৪ জনকে গ্রেফতারের ঘটনায় সেই অভিযুক্ত ডিআইজি বরখাস্ত

প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিদেশ ভ্রমণে দেশের বিমান বাদ দিয়ে বিদেশি বিমানে সফর করুন: কনক সরওয়ার

মুক্ত আকাশ ডেস্ক / ৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার বিষয় নিয়ে এবার মুখ খুললেন ফ্যাসিস্ট সরকারের আমলে দেশত্যাগে বাধ্য করা একুশে টিভির সাবেক অনুসন্ধানী সাংবাদিক ড. কনক সরওয়ার।

আজ (৩ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৩টার সময় ড. কনক সরওয়ারের ভেরিফাই ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে এমন মন্তব্য করেন।

ড. কনক সরওয়ারের ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে দেশে ভিতর বিভিন্ন স্থানে যাওয়ায় সময় বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার ও বিদেশ ভ্রমণে দেশের সব ধরনের বিমান পরিহার করে বাহিরের দেশের বিমানে সফর করার জন্য বলেন।

ড. কনক সরওয়ারের দেওয়া ফেসবুক পোস্টটি পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো।

প্রধানমন্ত্রী, বিদেশ ভ্রমণে বাংলাদেশ বিমানে চড়বেন না! দেশের মধ্যে অভ‍্যন্তরীন সফরে ফ্লাইটে না যেয়ে সামরিক হেলিকপ্টার ব্যবহার করুন।

বাসে চলাচল বাদ দিয়ে প্রধানমন্ত্রীর জন‍্য রাষ্ট্র নির্ধারিত গাড়ি এবং এসএসএফ প্রটোকল সম্পূর্ণ অনুসরণ করুন।

মন্ত্রী-এমপি-উপদেষ্টা-বিশেষ সহকারী এবং নেতা-ফেতাদের ঘুষ-দুর্নীতি-ধান্দাবাজি, টাকা কামানো -টাকা পাচার সবই চলছে…?

খামাখা হেলিকপ্টার আর গাড়ির তেল বাঁচাতে নিজের জীবনের আজাইরা ঝুঁকি নিয়েন না…!

একটি অ-সংবিধিবদ্ধ সতর্কীকরণ! বুঝলে বুঝপাতা না হলে তেজপাতা।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...