সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে মিরপুর ১ নম্বরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাস ও ভোরে ঝুটবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে গোপালগঞ্জে অস্ত্র প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেওয়ায় ব্যাক্তি ছাত্রদল কর্মী! জন্মদিনে শিশুদের আবদার করা খেলার সামগ্রী উপহার দিলেন: প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন

মিরপুর ১ নম্বরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মুক্ত আকাশ ডেস্ক / ৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ (২৩ নভেম্বর) সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ মুক্তআকাশ২৪.কমকে বলেন, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে এতে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি নাশকতা কি না সেই বিষয়ে নিশ্চিত করতে পারেননি রাশেদ বিন খালিদ।

ঘটনার সত্যতা জানতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবকে সরকারি ব্যাবহৃত 01320-041150 এই নাম্বারে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ না করে কল কেটে দেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই আল রাজিব মুক্তআকাশ২৪.কমকে বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ারসার্ভিসকে ঘটনা অবহিত করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, এবং বর্তমান অপরাধী সনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...