সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে মিরপুর ১ নম্বরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাস ও ভোরে ঝুটবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে গোপালগঞ্জে অস্ত্র প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেওয়ায় ব্যাক্তি ছাত্রদল কর্মী! জন্মদিনে শিশুদের আবদার করা খেলার সামগ্রী উপহার দিলেন: প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন

শেখ হাসিনা ভারত থেকে ফিরলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে

মুক্ত আকাশ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ফিরলে রায় কার্যকর করতে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রী, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা রাজনৈতিক উত্তেজনা এবং রাস্তায় নতুন করে সহিংসতা উসকে দিচ্ছে এমন প্রেক্ষাপটে এই বক্তব্য এল।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে জানিয়েছেন, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর থেকে হাসিনার অবস্থানস্থল ভারত থেকে বরং তাঁকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে ঢাকা, এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে নয়াদিল্লি সাড়া দেবে বলে তারা আশা করে।

​এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গত এপ্রিলে মন্ত্রণালয় জানিয়েছিল যে হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধটি তারা পর্যালোচনা করছে।

​হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটানো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁর দল আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ওই অস্থিরতার সময় ১ হাজার ৪০০ জন পর্যন্ত মানুষ নিহত হয়েছেন।

​পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ২০২৪ সালের আগস্টে হাসিনা ঢাকা ছেড়েছিলেন। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার আগে তিনি নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়েছিলেন, তবে সরকার সেসব অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

​রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়েদ বলেন, “তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এবং তাঁকে কারাগারে নেওয়া হবে, এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।

​তিনি আরও বলেন, “আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তি সম্মান করুক এবং একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে তাঁকে ফেরত পাঠাক, এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। তাঁকে (হাসিনাকে) নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হবে।”
​এই অচলাবস্থার জেরে হাসিনার আওয়ামী লীগের সমর্থকেরা রাস্তায় নেমেছেন। হাসিনার ফেরার দাবিতে দলটি এ মাসে এক সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয়, যার চূড়ান্ত কর্মসূচি ছিল ১৯ নভেম্বর দেশব্যাপী অবরোধ।

​স্থানীয় গণমাধ্যমের বরাতে পুলিশ জানিয়েছে, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন হাতবোমা বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
​ওবায়েদ এই সহিংসতাকে হাসিনার “রাজনৈতিকভাবে দেউলিয়া রাজনৈতিক দলের” টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই সহিংসতার জন্য বর্তমান রাজনৈতিক কর্তাব্যক্তিরাই দায়ী।

​হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় যা বাংলাদেশের “মর্যাদা, আত্মসম্মান এবং স্বার্থকে” ক্ষুণ্ন করে না।
​ওবায়েদ বলেন, “বাংলাদেশের ক্ষেত্রে ভারতকে কোন ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে, তা ভারতকেই ঠিক করতে হবে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...