শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গতকাল (২৩ অক্টোবর) শুক্রবার জুমার নামাজের সময় খুতবা চলাকালে নুরপুর-তেলিকোনা সড়কে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করেন।
এরপর মিছিলের ভিডিও পর্যালোচনা করে মিছিলে জড়িতদের শনাক্ত করে পুলিশ।
এরপর জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুম, সক্রিয় অংশগ্রহণকারী আজিজুর রহমান নীরব ও জামিল ইসলাম অন্তরসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার কাইয়ুম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর পূর্বপাড়ার মো. জাকির হোসেনের ছেলে, জামিল ইসলাম অন্তর (২০) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের
আজিজুর রহমান নীরব (১৭) সেলিম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লা নগরীতে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। এরপর তাদের চিহ্নিত করে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ, গ্রেফতারকৃতদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...