রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি মুখপাত্র ফারহান হক বলেন, ২০২৪ সালে বাংলাদেশে পরিচালিত গণহত্যার ডকুমেন্টস সহ প্রমান থাকায়, গণহত্যায় জড়িত শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে আন্তরিকতা অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় নিশ্চিত করতে বাংলাদেশকে সবধরনের সহযোগিতা করতে জাতিসংঘ বদ্ধপরিকর।
১০ নভেম্বর, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকেরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
উত্তরে জাতিসংঘের মহাসবিচের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, এই নির্দিষ্ট বিষয়ে আমার নতুন করে কোনো মন্তব্য নেই। তবে এটা সুস্পষ্ট যে, আমাদের তথ্যসন্ধানী মিশন কর্তৃক চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোসহ বাংলাদেশে সংঘটিত সমস্ত অপরাধের সঠিক জবাবদিহিতা দেখতে চাই আমরা।
পাশাপাশি গত কয়েকদিনের চলমান নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরোধিতা করে, তিনি বলেন, বাংলাদের ওপর কঠোর নজর রাখছে জাতিসংঘ, এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন ফারহান হক।
এর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের এতে অংশগ্রহণ করার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় কয়েক হাজার মানুষ আহত হন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...