রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনার কচি গ্রেফতার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনভাবেই সফল হবে না: ডিআইজি রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী সহ গ্রেফতার ৫৩৪ গণহত্যায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ঘোষিত রায় নিশ্চিত করতে বদ্ধপরিকর জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনভাবেই সফল হবে না: ডিআইজি

মুক্ত আকাশ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে; তারা কোনোভাবেই সফল হবে না।

গতকাল (১২ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সড়ক-মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ জনপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা সফরের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি জানান, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, তাদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তার এ আগমন। আগামী দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফোর্সের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, জেলার কোতোয়ালি থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে কয়েকজন আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আপনার মন্তব্য প্রদান করুন...