রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনার কচি গ্রেফতার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনভাবেই সফল হবে না: ডিআইজি রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী সহ গ্রেফতার ৫৩৪ গণহত্যায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ঘোষিত রায় নিশ্চিত করতে বদ্ধপরিকর জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনার কচি গ্রেফতার

মুক্ত আকাশ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: খুলনায় নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (১৩ নভেম্বর) শুক্রবার রাতে দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিঘলিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রিয়াজ কচিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াজ কচির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...