রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
জন্মদিনে শিশুদের আবদার করা খেলার সামগ্রী উপহার দিলেন: প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আ,লীগ ও ভারতের অধিপত্যের বিরুদ্ধে লড়াই চলবে আশুলিয়ায় ৪০ গার্মেন্টস বন্ধ ঘোষণা রাজধানীর বিভিন্ন গার্মেন্টস এরিয়ায়, ৩৪ প্লাটুন বিজিবি ও দুর্বৃত্তদের সনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন নিষিদ্ধ সংগঠনের নেতা খুলনার কচি গ্রেফতার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনভাবেই সফল হবে না: ডিআইজি রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী সহ গ্রেফতার ৫৩৪ গণহত্যায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ঘোষিত রায় নিশ্চিত করতে বদ্ধপরিকর জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

জন্মদিনে শিশুদের আবদার করা খেলার সামগ্রী উপহার দিলেন: প্রধানমন্ত্রী

মুক্ত আকাশ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। আর নিজের জন্মদিনে শিশুদের আবদার করা ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ (২০ নভেম্বর) শুক্রবার রাজধানীর বনানীর নৌ বাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি। জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সরকারপ্রধান। এসময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বলেন, আমি তোমাদের জন্য উপহার আনছি তো। মনে আছে ওটা। কার কার মনে আছে? ভুলে গেছ!

প্রধানমন্ত্রী বলেন, কে কে আছে ক্লাস নাইনে? দশম শ্রেণিতে কেউ নেই? তাহলে তোমরা দু’জনে আসো। তোমরা দু’জনে বড়। সেজন্য ওদের হাতে দিচ্ছি। তোমরা বণ্টন করবে। এসময় ফুটবলসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।

গত ৬ নভেম্বর বনানীতে নৌ বাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুম্মা নামাজ শেষে খেলাধুলা নিয়ে একদল শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওদিন তিনি তাদের জন্য খেলার সামগ্রি দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...