বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক নাশকতা: নুসরাত চীনের ভাইস প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হিটলারের মত মানুষ গণহত্যা করে পালিয়ে যাওয়া,, আ,লীগ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক দেশে সরকারি দপ্তরের ৫ লাখ ২১ হাজার শুন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেবে সরকার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের ফজিলত সাভারে হেলমেট পরা কথিত শ্রমিকরা বিভিন্ন কাজে যোগ দেওয়া গার্মেন্টসে ও পুলিশের ওপর হামলা চালিয়েছে

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক নাশকতা: নুসরাত

মুক্ত আকাশ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গ্রামের বাড়িতে ‘অগ্নিসংযোগের’ ঘটনাকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম।

আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। তিনি বলেন, ‘বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ওই বাড়িতে আমার পরিবারের কেউ বসবাস করেন না। বাড়ির কেয়ারটেকারের পরিবার সেখানে থাকতেন। এছাড়া বাড়ির ভেতরেই আমার একটি খামার ছিল।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দু’টি ছাগল মারা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতের ঘটনার বর্ণনা দিয়ে নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, ‘আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’সংবাদ বিশ্লেষণ

বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সবকিছু পুড়ে গেছে। এখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতাম।

নুসরাতের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন জানান, খামারে নয়টি বড় গরুসহ ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে অগ্নিদগ্ধ হয়ে দু’টি ছাগল মারা গেছে।

বিষয়টি নিয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে, এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...