বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক নাশকতা: নুসরাত চীনের ভাইস প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হিটলারের মত মানুষ গণহত্যা করে পালিয়ে যাওয়া,, আ,লীগ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক দেশে সরকারি দপ্তরের ৫ লাখ ২১ হাজার শুন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেবে সরকার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের ফজিলত সাভারে হেলমেট পরা কথিত শ্রমিকরা বিভিন্ন কাজে যোগ দেওয়া গার্মেন্টসে ও পুলিশের ওপর হামলা চালিয়েছে

হিটলারের মত মানুষ গণহত্যা করে পালিয়ে যাওয়া,, আ,লীগ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্ত আকাশ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা চালানো হিটলারের নাৎসি বাহিনী যেমন জার্মানিতে ফিরতে পারেনি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে রুখতে এবং তাদের যেকোনো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা নস্যাৎ করতে জাতীয় ঐক্য প্রয়োজন।

গতকাল (১১ নভেম্বর) বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের অপরাধের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই নয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকে উন্নতি হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে, তা আরও এগিয়ে নিতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও নাগরিকের সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়া হতে পারে। কখনো বিক্ষোভ, কখনো হরতাল, আবার কখনো ভিন্ন নামে কর্মসূচি দেওয়া হতে পারে। উদ্দেশ্য একটাই, অস্থিরতা সৃষ্টি করা। সম্মিলিতভাবে ও ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে জাতীয় ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য এখনো প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে, সমূলে উৎপাটন করতে এবং তাদের যেকোনো কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা ও ষড়যন্ত্র নস্যাৎ করতে জাতীয় ঐক্য দরকার।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরে থাকা দলগুলো ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যও অব্যাহত থাকুক। এ দেশে যাতে আর কোনো দিন ফ্যাসিবাদী শক্তি বা পতিত স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

বিরোধী দল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি নমনীয় অবস্থান নিচ্ছে—এমন ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে যারা তার ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন না। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফাভাবে তাদের ক্ষমা করে দিয়েছেন, তা যৌক্তিক ও গ্রহণযোগ্য নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে তিনিও একমত। জামায়াতের প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের যে উসকানির তথ্য রয়েছে, তা জনগণ জানতে পেরেছে।

সাম্প্রতিক সময়ে বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন সালাহউদ্দিন আহমদ। ২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে পলাতক ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে নির্দেশ দিচ্ছেন। হুমকি দিচ্ছেন, শিগগিরই জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে। রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে কঠোর আইনানুগভাবে পদক্ষেপ নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আপনার মন্তব্য প্রদান করুন...