বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক নাশকতা: নুসরাত চীনের ভাইস প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হিটলারের মত মানুষ গণহত্যা করে পালিয়ে যাওয়া,, আ,লীগ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক দেশে সরকারি দপ্তরের ৫ লাখ ২১ হাজার শুন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেবে সরকার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের ফজিলত সাভারে হেলমেট পরা কথিত শ্রমিকরা বিভিন্ন কাজে যোগ দেওয়া গার্মেন্টসে ও পুলিশের ওপর হামলা চালিয়েছে

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মুক্ত আকাশ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে সুমি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতনের শিকার হয়েই মৃত্যু হয়েছে সুমির। মৃত্যুর আগের দিনও স্বামীর মারধরের কথা মাকে জানিয়েছিলেন তিনি।

স্বজনেরা জানান, সুমি আক্তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। প্রায় চার মাস আগে পাশের গ্রামের আলিফ হোসেনের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর তারা চট্টগ্রাম নগরে একটি বাসা ভাড়া করে থাকতেন। অভিযোগ উঠেছে, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে সুমিকে মারধর করতেন আলিফ।

তাদের দাবি, বুধবার বিকেলে সুমি তার মাকে ফোনকল করে স্বামীর মারধরের ব্যাপারে জানান। রাতে সুমি আত্নহত্যা করেছে বলে বাড়িতে খবর দেওয়া হয়। এ ঘটনায় উপযুক্ত তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন স্বজনেরা।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আপনার মন্তব্য প্রদান করুন...