বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক নাশকতা: নুসরাত চীনের ভাইস প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হিটলারের মত মানুষ গণহত্যা করে পালিয়ে যাওয়া,, আ,লীগ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক দেশে সরকারি দপ্তরের ৫ লাখ ২১ হাজার শুন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেবে সরকার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের ফজিলত সাভারে হেলমেট পরা কথিত শ্রমিকরা বিভিন্ন কাজে যোগ দেওয়া গার্মেন্টসে ও পুলিশের ওপর হামলা চালিয়েছে

আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

মুক্ত আকাশ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: সাভারের বিভিন্ন কারখানায় স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চললেও আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি নিয়ে আবারও শ্রমিক বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ঘটনাস্থল থেকে বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে আজও বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকদের একাংশ। এ ঘটনায় আশুলিয়ায় পাঁচটি পোশাক কারখানায় কর্মবিরতি চলছে। এ ছাড়া একটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে এ অসন্তোষ দেখা যায়। আন্দোলনকারী শ্রমিকদের একটি অংশ বিভিন্ন সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে পরে তারা বিভিন্ন অলিগলিতে প্রবেশ করেন। একপর্যায়ে একটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে আশুলিয়ার হামীম গ্রুপের নেক্সট ওয়াশ লিমিটেডের শ্রমিক রাকিব হাসানকে আটক করেছে পুলিশ। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার অন্তত পাঁচটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করা হয়েছে। এ ছাড়া সাভারের জিন্স মেনুফ্যাকচার নামে একটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় বেশ কিছু পোশাক কারখানায় স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে। সকালে কারখানাগুলোর সামনে শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকে। নারী ও পুরুষ শ্রমিকরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন। শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কেও যানবাহন ও শ্রমিকদের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

কারখানামালিকদের দাবি, অনেক শ্রমিক কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কাজে অংশ নিচ্ছেন না। কেউ কেউ হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। এতে বেশ কিছু কারখানায় প্রায় দুই সপ্তাহ ধরে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি কারখানায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এ ধারায় বেআইনি ধর্মঘটের পরিস্থিতিতে নিয়োগকর্তা প্রতিষ্ঠান বা এর কোনো অংশ বন্ধ রাখতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর এসপি মমিনুল ইমলাম ভূঁইয়া বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। ১২ থেকে ১৪ কারখানা বন্ধ রয়েছে। আজ বিক্ষোভের সময় ১ জনকে আটক করা হয়েছে, জড়িত অন্যদের গ্রেফতার অভিযান চলছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...