সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ এপিক ফিউরি অভিযানের নামে ইরানের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী ঘুর্ণিঝড়ে রুপ নেবে: আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ১৯ কুমিল্লায় জুমার খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৮ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, বাসে আগুন কক্সবাজারে পর্যটন হোটেলে আবারও আগুন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফেরা নিয়ে মাইকিং, নিষিদ্ধ সংগঠনের ২ জন গ্রেফতার চট্টগ্রামে মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ১ সদস্য গ্রেফতার ২২ ঘন্টা পর হওয়ার পর কুমিল্লায় দূর্ঘটনা কবলিত ট্রেন চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আজ এপিক ফিউরি অভিযানের নামে ইরানের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

মুক্ত আকাশ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ আজ যেকোনো সময় মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের অবসান উড়িয়ে দিয়ে এপিক ফিউরি অভিযানের নামে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন আভাস দিয়েছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ (২৫ অক্টোবর) রবিবার যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার তেহরানের বিরুদ্ধে আরেকটি ছোট্ট এপিক ফিউরি অভিযান চালানোর হুমকি দেয়ার একদিন পর শনিবার এ কথা ট্রাম্প, যুদ্ধবাজ যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট আরও বলেন, তবে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি চমৎকার বড় ও সুন্দর চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেননি।

শনিবার ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।

উপস্থিত গণমাধ্যম গুলো তাকে প্রশ্ন করে বলে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালাবে কিনা। এর জবাবে,যুদ্ধবাজ এই প্রেসিডেন্ট বলেন, আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের সেটা বলে দেব?

সে সময় সাংবাদিক আবারও প্রশ্ন করে বলেন, আমাদের তো জিজ্ঞাসা করতেই হবে। এমন প্রশ্নকে ‘বোকামিপূর্ণ’ বলে আখ্যা দেন ট্রাম্প। তবে ইরানে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হয়তো আগামীকালই (রোববার) হামলা চালানোর সম্ভাবনা আছে। আবার চমৎকার, বড় ও সুন্দর একটি চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তারা চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো, তারা কি চুক্তি মেনে চলবে?’
ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে কারণেই দেশটিতে হামলা চালানো হয়েছে বলে এদিন আবারও দাবি করেন ট্রাম্প।

গত শুক্রবারই ট্রাম্প ইঙ্গিত দেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে।
তিনি বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট্ট এপিক ফিউরি অভিযান চালাতে পারি।’ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অভিযানের নাম এপিক ফিউরি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না।
তবে শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকও বলেন, চলতি সপ্তাহান্তেই ইরানে হামলা হতে পারে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...