রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী ঘুর্ণিঝড়ে রুপ নেবে: আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ১৯ কুমিল্লায় জুমার খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৮ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, বাসে আগুন কক্সবাজারে পর্যটন হোটেলে আবারও আগুন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফেরা নিয়ে মাইকিং, নিষিদ্ধ সংগঠনের ২ জন গ্রেফতার চট্টগ্রামে মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ১ সদস্য গ্রেফতার ২২ ঘন্টা পর হওয়ার পর কুমিল্লায় দূর্ঘটনা কবলিত ট্রেন চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, নিষিদ্ধ সংগঠনের কর্মী আবু বকর গ্রেফতার

দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ১৯

শরীফ হায়দার শিবলু: / ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (২৪ অক্টোবর) শনিবার সন্ধ্যায় মিছিলের উদ্দেশ্যে জড়ো হলে তাদের গ্রেপ্তার করা হয়।

রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের প্রস্তুতিকালে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।

গ্রেফতারকৃত ব্যক্তিরা ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন। সন্ধ্যায় বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...