রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী ঘুর্ণিঝড়ে রুপ নেবে: আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ১৯ কুমিল্লায় জুমার খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৮ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, বাসে আগুন কক্সবাজারে পর্যটন হোটেলে আবারও আগুন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফেরা নিয়ে মাইকিং, নিষিদ্ধ সংগঠনের ২ জন গ্রেফতার চট্টগ্রামে মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ১ সদস্য গ্রেফতার ২২ ঘন্টা পর হওয়ার পর কুমিল্লায় দূর্ঘটনা কবলিত ট্রেন চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, নিষিদ্ধ সংগঠনের কর্মী আবু বকর গ্রেফতার

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী ঘুর্ণিঝড়ে রুপ নেবে: আবহাওয়া অধিদপ্তর

মুক্ত আকাশ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপ একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ (২৪ অক্টোবর) শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৬ টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আগামী ২৭ বা ২৮ অক্টোবরের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলাদেশের ওপর এর সরাসরি বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এটি স্থলভাগের দিকে এগিয়ে উত্তরমুখী হলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হতে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...