শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়ম হয়েছে: জামায়াত পাবনায় বিএনপির নেতা সহ ২ জনকে গুলি করে হত্যা প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিমানে যান্ত্রিক ত্রুটির কারনে বিলম্ব হবে দেশে ফেরা ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ভিডিও প্রকাশকারী লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার বাংলাদেশে ৫ খাতে জাপানি কোম্পানি গুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী উন্নতশীল দেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টোকিও বাংলাদেশে ট্রিলিয়ন বিনিয়োগের পাশাপাশি ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা আশ্বাস নাটোরে ৪ আসনের সাংসদের আপত্তিকর ভিডিও ভাইরাল স্পেনের রাজধানীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৬

জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মুক্ত আকাশ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

আজ (৩০ অক্টোবর) শুক্রবার রাত ২ টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরও জানান, ফ্লাইটটি বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন তারেক রহমান। সফরকালে তিনি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন, জাপানের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করেন। ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ও তার সফরসঙ্গীরা এসে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...