বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ভিডিও প্রকাশকারী লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার বাংলাদেশে ৫ খাতে জাপানি কোম্পানি গুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী উন্নতশীল দেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টোকিও বাংলাদেশে ট্রিলিয়ন বিনিয়োগের পাশাপাশি ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা আশ্বাস নাটোরে ৪ আসনের সাংসদের আপত্তিকর ভিডিও ভাইরাল স্পেনের রাজধানীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৬ আজ এপিক ফিউরি অভিযানের নামে ইরানের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী ঘুর্ণিঝড়ে রুপ নেবে: আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ১৯ কুমিল্লায় জুমার খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৮

ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ভিডিও প্রকাশকারী লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার

মুক্ত আকাশ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান।

আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করে পুলিশ।

গতকাল (২৮ অক্টোবর) বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে।

বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। তিনি তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর কারণ এবং নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে মরদেহ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তার মোবাইল ফোন ও হাতঘড়িও পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা হেলিকপ্টার যোগে দেশ ছেড়ে পালিয়ে, ভারতে আশ্রয় নেন, শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারে ফাইলট ছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফ। হাসিনা পালিয়ে যাওয়ার ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন, এবং ৫ আগস্ট স্বেচ্ছায় অবসরে যান তিনি।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...