বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
উন্নতশীল দেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টোকিও বাংলাদেশে ট্রিলিয়ন বিনিয়োগের পাশাপাশি ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা আশ্বাস নাটোরে ৪ আসনের সাংসদের আপত্তিকর ভিডিও ভাইরাল স্পেনের রাজধানীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৬ আজ এপিক ফিউরি অভিযানের নামে ইরানের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী ঘুর্ণিঝড়ে রুপ নেবে: আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ১৯ কুমিল্লায় জুমার খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৮ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, বাসে আগুন কক্সবাজারে পর্যটন হোটেলে আবারও আগুন

টোকিও বাংলাদেশে ট্রিলিয়ন বিনিয়োগের পাশাপাশি ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা আশ্বাস

মুক্ত আকাশ ডেস্ক / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্ক এবার বিনিয়োগ ও কর্মসংস্থানের বড় সম্ভাবনায়। জাপানের কাছ থেকে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েনের বেসরকারি বিনিয়োগ এবং এর মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার দুয়ার খুলেছে।

পাশাপাশি জ্বালানি নিরাপত্তায় ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি ঋণসহায়তা, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে শিল্পাঞ্চল গড়ে তোলা, দ্রুতগতির রেল নেটওয়ার্ক, তথ্যপ্রযুক্তি এবং আধুনিক অবকাঠামো নির্মাণে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে দুই দেশের শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনে উঠে এসেছে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার। তবে প্রতিশ্রুতির এই বিশাল সম্ভাবনাকে বাস্তব বিনিয়োগ, নতুন চাকরি ও উৎপাদন বৃদ্ধিতে রূপ দেওয়াই হবে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।

গতকাল (২৭ অক্টোবর) মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের প্রকাশিত যৌথ বিবৃতিতে বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়। যৌথ সংবাদ সম্মেলনেও দুই নেতা দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধির শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় জানান।

বন্ধুত্ব হোক সমৃদ্ধির চালিকাশক্তি: যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক সুযোগ, প্রযুক্তিগত অগ্রগতি ও অভিন্ন সমৃদ্ধির নতুন ভিত্তিতে দাঁড় করানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী চালিকাশক্তিতে রূপান্তর করাই তাঁদের লক্ষ্য।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপানের ধারাবাহিক উন্নয়ন সহযোগিতার কথা স্মরণ করে তারেক রহমান অবকাঠামো, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে জাপানের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, দুই দেশের বিদ্যমান আস্থা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে জাপানি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান এবং পারস্পরিকভাবে লাভজনক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে দুই দেশের অর্থনীতি উপকৃত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন, প্রযুক্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে জ্বালানি অবকাঠামো, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, আধুনিক পরিবহন এবং শিল্পায়নে জাপানের অভিজ্ঞতা ও বিনিয়োগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

 

আপনার মন্তব্য প্রদান করুন...