বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
উন্নতশীল দেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টোকিও বাংলাদেশে ট্রিলিয়ন বিনিয়োগের পাশাপাশি ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা আশ্বাস নাটোরে ৪ আসনের সাংসদের আপত্তিকর ভিডিও ভাইরাল স্পেনের রাজধানীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৬ আজ এপিক ফিউরি অভিযানের নামে ইরানের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী ঘুর্ণিঝড়ে রুপ নেবে: আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ১৯ কুমিল্লায় জুমার খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৮ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, বাসে আগুন কক্সবাজারে পর্যটন হোটেলে আবারও আগুন

নাটোরে ৪ আসনের সাংসদের আপত্তিকর ভিডিও ভাইরাল

মুক্ত আকাশ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন জায়গা থেকে এমপি আজিজের ব্যানার ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলছে।

গতকাল (২৭ অক্টোবর) মঙ্গলবার রাতে আশফাক আহমেদ নামে প্রবাসী এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে তিনটি ভিডিও প্রকাশ পায়। প্রায় পাঁচ মিনিটের তিনটি ভিডিও ক্লিপে এমপি আব্দুল আজিজকে জনৈক কোনো নারীর সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর কথা বলতে দেখা যায়। এমন কী এ সময় তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।
তবে ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য ও এমপি আব্দুল আজিজের কোনো ধরনের প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার বিকালে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাতে শাকিলের জানাজায় আব্দুল আজিজ বক্তব্য দেয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতা-কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

এরপরই এমপি আব্দুল আজিজের ওই আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এমন আপত্তিকর ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমনকি বিএনপির জেলা নেতৃবৃন্দসহ ছাত্রদল যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং তার রাজনৈতিক সহকর্মীরা এমপি আজিজের পদত্যাগ দাবি করেন।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...