শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে তার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে করে প্রধানমন্ত্রীর যাত্রা বিলম্বিত হচ্ছে। ত্রুটি ধরা পড়ার পর তাকে বহনকারী বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল।
তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। এ জন্য তিনি দুঃখপ্রকাশ করেন।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...