শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আতাইকুনা থানা এলাকার পুষ্পপাড়া হাটের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন আতাইকুলা থানায় এলাকা ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারী ছেলে। আব্দুস সালাম পুষ্পপাড়া হাটের ইজারাদার।
পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় হাটের ইজাদারের রুমে বসে মিটিং করছিল তারা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এ সময় দ্রুত উদ্ধার করে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ মুক্তআকাশ২৪.কমকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা হবে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...