শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়ম হয়েছে: জামায়াত পাবনায় বিএনপির নেতা সহ ২ জনকে গুলি করে হত্যা প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিমানে যান্ত্রিক ত্রুটির কারনে বিলম্ব হবে দেশে ফেরা ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ভিডিও প্রকাশকারী লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার বাংলাদেশে ৫ খাতে জাপানি কোম্পানি গুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী উন্নতশীল দেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টোকিও বাংলাদেশে ট্রিলিয়ন বিনিয়োগের পাশাপাশি ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা আশ্বাস নাটোরে ৪ আসনের সাংসদের আপত্তিকর ভিডিও ভাইরাল স্পেনের রাজধানীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৬

পাবনায় বিএনপির নেতা সহ ২ জনকে গুলি করে হত্যা

মুক্ত আকাশ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট: পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আতাইকুনা থানা এলাকার পুষ্পপাড়া হাটের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন আতাইকুলা থানায় এলাকা ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারী ছেলে। আব্দুস সালাম পুষ্পপাড়া হাটের ইজারাদার।

পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় হাটের ইজাদারের রুমে বসে মিটিং করছিল তারা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এ সময় দ্রুত উদ্ধার করে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ মুক্তআকাশ২৪.কমকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা হবে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...